১. সকল বিপদাপদ ও ক্ষতিকর প্রাণী থেকে হেফাজতের দোআ
সকাল ও সন্ধ্যায় ৩ বার
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদ্বুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়া হুওয়াস সামী'উল 'আলীম।
অর্থ: আল্লাহর নামে (দিন বা রাত শুরু করছি), যাঁর নামের সাথে জমিন ও আসমানের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
[আবু দাউদ ৫০৮৮, তিরমিযী ৩৩৮৮]
২. শয়তান, ক্ষতিকর কীট ও বদনজর থেকে বাঁচার দোআ
সকাল ও সন্ধ্যায় ৩ বার
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ: আ'উযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।
অর্থ: আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির সকল অনিষ্ট ও ক্ষতি থেকে।
[সহীহ মুসলিম ২৭০৯]
৩. অসুস্থতার সময় জিবরাঈল (আ.) এর রোগমুক্তির রুকইয়াহ
রোগীকে ঝাড়ফুঁকের দোয়া
بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ
উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বীক, মিন কুল্লি শাইয়িন ইউ'যীক, মিন শাররি কুল্লি নাফসিন আও 'আইনি হা-সিদিন, আল্লাহু ইয়াশফীক, বিসমিল্লাহি আরক্বীক।
অর্থ: আল্লাহর নামে আমি আপনাকে রুকইয়াহ করছি— আপনাকে কষ্ট দেয় এমন প্রতিটি অনিষ্ট থেকে, সকল ক্ষতিকর আত্মা বা হিংসুকের বদনজর থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন; আল্লাহর নামে আমি আপনাকে রুকইয়াহ করছি।
[সহীহ মুসলিম ২১৮৬]