আমাদের সম্পর্কে

আমাদের পরিচিতি

সুন্নাহভিত্তিক জীবন ও সার্বিক সুস্থতার এক বিশ্বস্ত ঠিকানা — Hikmah House

মানুষের জীবনে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক ও আত্মিক প্রশান্তি অত্যন্ত জরুরি। বর্তমান সময়ের নানা জটিলতা, সামাজিক হতাশা ও আধ্যাত্মিক সংকটে মানুষ যখন দিশেহারা, তখন কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক পথ দেখাতে কাজ করছে Hikmah House।

এটি কেবল একটি সাধারণ চিকিৎসাকেন্দ্র নয়, বরং একজন মুসলিমের পূর্ণাঙ্গ সুন্নাহভিত্তিক জীবনযাপনের এক নির্ভরযোগ্য সহযোগী প্রতিষ্ঠান। দেশবরেণ্য আলেম ও অভিজ্ঞ রাক্বীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে Hikmah House প্রধানত ৫টি সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

আমাদের দৃঢ় আকিদা ও বিশ্বাস:

"আমরা বিশ্বাস করি প্রতিটি সমস্যার সমাধান এবং প্রকৃত শেফা কেবলই মহান রাব্বুল আলামীনের হাতে রয়েছে। আমরা এখানে কেবল সহীহ সুন্নাহ মোতাবেক উসিলা বা মাধ্যম হিসেবে আন্তরিকতার সাথে সেবা প্রদান করি।"

Hikmah House-এর মূল লক্ষ্যসমূহ

  • মানুষকে সরাসরি আল্লাহর দিকে ফিরে আসতে উৎসাহিত করা।
  • কুরআনের শিফার প্রতি অবিচল বিশ্বাস ও তাওয়াক্কুল তৈরি করা।
  • শিরক, বিদআত, তাবিজ-কবজ ও কুসংস্কারমুক্ত সমাজ গঠন করা।
  • দৈনন্দিন সুন্নাহভিত্তিক স্বাস্থ্য ও জীবনাচার প্রচার করা।
  • পারিবারিক সৌহার্দ্য ও আত্মিক প্রশান্তি অর্জনে সহায়তা করা।
আমাদের স্বাতন্ত্র্য

কেন Hikmah House বেছে নেবেন?

ইসলামী শরীয়াহর কঠোর অনুশাসন ও মানসম্মত সেবার কারণে Hikmah House রোগীদের আস্থার প্রতীক।

১০০% শরিয়াহসম্মত পদ্ধতি

আমাদের প্রতিটি চিকিৎসা পদ্ধতি কুরআন ও হাদিসের মাপকাঠিতে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইকৃত। কোনো প্রকার অনৈসলামিক বা শিরকী পদ্ধতির স্থান নেই।

সম্পূর্ণ পৃথক ও পর্দাঘেরা ব্যবস্থা

নারী ও পুরুষ রোগীদের জন্য সম্পূর্ণ আলাদা কামরা এবং মহিলা রোগীদের সেবা ও হিজামার জন্য সার্বক্ষণিক দক্ষ মহিলা রাক্বী ও থেরাপিস্ট নিয়োজিত।

অভিজ্ঞ ওলামায়ে কেরাম

দ্বীনের বিশুদ্ধ ইলমধারী বিজ্ঞ আলেম ও প্রশিক্ষণপ্রাপ্ত রাক্বীগণের সরাসরি আন্তরিক কাউন্সেলিং, দোয়া ও তত্ত্বাবধান।

ক্লিনিক্যাল স্বাস্থ্যবিধি ও হাইজিন

হিজামায় আমরা ব্যবহার করি আন্তর্জাতিক মানের এককালীন জীবাণুমুক্ত ডিসপোজেবল কাপিং কিট, নিরাপদ ব্লেড ও সার্জিক্যাল অ্যান্টিসেপটিক।

শতভাগ নির্ভেজাল পণ্য

আমাদের সুন্নাহ শপে পাচ্ছেন সুন্দরবনের খাঁটি মধু, কোল্ড প্রেসড কালোজিরার তেল, কুস্তুল হিন্দি ও খাঁটি জয়তুনের তেলের বিশুদ্ধতার নিশ্চয়তা।

পরবর্তী ফলোআপ ও সার্বক্ষণিক যত্ন

সেশনের পরেও রোগীর মানসিক অবস্থা পর্যবেক্ষণ, হোয়াটসঅ্যাপে সার্বক্ষণিক খোঁজখবর এবং প্রয়োজনীয় আমল ও পথ্যের মনিটরিং করা হয়।

সম্মানিত রাক্বী প্যানেল

Hikmah House-এর সম্মানিত রাক্বীগণ

আলহামদুলিল্লাহ! আমাদের সম্মানিত রাক্বীগণ অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরামর্শ, সহযোগিতা এবং পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক শরয়ী রূকইয়াহ সেবা প্রদান করে থাকেন।

দাঈ মুফতি আব্দুল হাকিম হাবিবী (হাফিঃ)

Founder & Director

পবিত্র কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ আদর্শে মানুষের আত্মিক ও শারীরিক সুস্থতায় নিবেদিতপ্রাণ। কুরআনভিত্তিক রুকইয়াহ শারইয়াহ, তাযকিয়া ও শরঈ দিকনির্দেশনায় সুদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন।

প্রতিষ্ঠাতা ও পরিচালক

হাফেজ মাওলানা আবুল বাশার নোমানী (হাফিঃ)

রাক্বী ও শরীয়াহ কনসালটেন্ট

দ্বীনের বিশুদ্ধ ইলম ও কুরআন তিলাওয়াত ভিত্তিক রুকইয়াহ শারইয়াহ চিকিৎসায় অত্যন্ত আন্তরিক ও নিষ্ঠাবান। সেবাগ্রহীতাদের আন্তরিক পরিচর্যায় সদা তৎপর।

সম্মানিত রাক্বী

হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ (হাফিঃ)

রাক্বী ও ইসলামিক কেয়ার

অত্যন্ত আন্তরিকতা ও গভীর দায়িত্বশীলতার সঙ্গে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরামর্শ, সহযোগিতা এবং পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক শরয়ী রূকইয়াহ সেবা প্রদান করেন।

সম্মানিত রাক্বী

মহিলা সেবাগ্রহীতাদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থা

সম্পূর্ণ পর্দাঘেরা কামরায় অভিজ্ঞ মহিলা রাক্বী ও থেরাপিস্টদের তত্ত্বাবধানে সেবা ও পরামর্শ নিশ্চিত করা হয়।

মহিলা সিরিয়াল বুকিং

সুস্থ ও সুন্নাহভিত্তিক জীবনের শুরু হোক আজ থেকেই!

শরিয়াহসম্মত নিরাপদ চিকিৎসা, রুকইয়াহ ও আন্তরিক দিকনির্দেশনার জন্য আজই আমাদের সেন্টারে আসুন অথবা সিরিয়াল নিশ্চিত করুন।

সিরিয়াল বুকিং করুন সেন্টারের লোকেশন দেখুন